BBC Crime News
স্টাফ রিপোর্টার আবু হানিফ মিলন
Date: September 9, 2026
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার অন্তর্ভূক্ত ২ নম্বর ওয়ার্ড দীর্ঘ বছর ধরে চরম অবহেলা, অনিয়ম ও দুর্নীতির শিকলে জর্জরিত। এলাকাবাসী নিয়মিতভাবে তাদের বাড়িঘর ও জমির বার্ষিক সরকারি ট্যাক্স পরিশোধ করলেও পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় তারা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
সামান্য একটু বৃষ্টি হলেই এই এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মাসের পর মাস জলমগ্ন থাকায় মানুষজনের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। এই স্থবির পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিশেষ করে ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগবালায়ে আক্রান্ত হচ্ছে। এছাড়া স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও বয়োবৃদ্ধদের যাতায়াতেও চরম ভোগান্তির পোহাতে হচ্ছে।
পৌর কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফলতি এবং অসাধু সিন্ডিকেটের দুর্নীতির কারণে এই এলাকার প্রায় ১৫০টি পরিবার প্রতিনিয়ত অমানবিক ভোগান্তির শিকার হচ্ছে। বারবার পৌর কার্যালয়ে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী রাস্তা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি। পৌর কর্তৃপক্ষ যেন এখানকার মানুষের দেখভালের দায়িত্ব থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে।