ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ()

তেল নিতে এসে যুবকের কারাদণ্ড

Oplus_131072

রাজবাড়ীর পাংশায় ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ শুক্রবার বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর