ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

জাল ভিসা করার কারনে দুই ভাই গ্রেফতার

Oplus_131072

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই আপন ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকার শাহাবুদ্দিনের বড় ছেলে জলিল মিয়া (৩৯) ও তার ছোট ছেলে সালমান মিয়া (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আপন দুই ভাই। তারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে দেশের মানুষকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর