ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৬ বোতল বাংলা মদসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত Headline Bullet অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ Headline Bullet কুষ্টিয়ার খোকসা উৎসবমুখর পরিবেশে দ্যা হলি কোরআন ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ Headline Bullet প্রবাসির স্ত্রীকে হত্যা,বালুর নিচে মিললো পুঁতে রাখা লাশ Headline Bullet জাবির শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা Headline Bullet জীবননগরে চার্জিং বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু Headline Bullet জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহসভাপতিকে পিটিয়ে জখম Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে গাঁজাসহ আটক এক

জাকির হোসেন সরকারের নেতৃত্বে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oplus_131072

পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বেশ আলোচনায় রয়েছেন। ত্রয়োদশ নির্বাচনের পর দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারিভাবে নির্দেশনা দিয়েছেন, ক্লিন সিটি’ গ্রিন সিটি গড়ে তুলতে সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এরপরে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া সামাজিক সংগঠনটি কুষ্টিয়াতে বেশ আলোচনায় রয়েছে। এ সংগঠনের প্রধান উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জুলাই২৪ গনঅভ্যুত্থানের পর কুষ্টিয়া জেলাকে পরিচ্ছন্ন ও সবুজায়ন হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া সংগঠনের ব্যাপারে জেলার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন মতপ্রকাশ করেন। জেলা বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামনের দিকে ধাবিত হচ্ছেন, কুষ্টিয়াকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকজন জানান কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনে একজন রত্নকে পরাজিত করেছে৷ এর জন্য অনেকে দলের সাংগঠনিক ব্যবস্থাকেও দায়ি করেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়নে, ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্বার গতিতে কাজ করে চলেছেন।

এদিকে আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সামাজিক সংগঠনের আয়োজনে, সোমবার (১১ মে) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া’র আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, সঞ্চালনা করেন সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া’র যুগ্ম আহবায়ক জিহাদুজ্জামান জিকু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া’র যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুকসানা পারভীন, সম্মানিত সদস্য সেলিম আহমেদ, রবিউল ইসলাম,জনি আহমেদ, শিমুল আহমেদ, রিদয় আহমেদ , শাহেদ, মিডিয়া সেলের আহ্বায়ক হৃদয়, মাসুম রেজাসহ উক্ত সামাজিক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে সামাজিক সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আগামী দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, স্কুল-কলেজভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি এবং নগরীর খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


     এই বিভাগের আরো খবর