স্টাফ রিপোর্টার (মোঃ আবু হানিফ মিলন):
তারিখ: ২৬শে জুলাই, সময়: রাত ৯:৩০ মিনিট
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন শ্রীমন্ত সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ সুলতানপুর বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
আজ ২৬শে জুলাই রাত আনুমানিক ৯:৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। সীমান্তে মাদক পাচার রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।