ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে সালাম নামে (২৫) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।আদালতের রায় অনুযায়ী, সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে।মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া, আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ কার্পাসডাঙ্গা এলাকা থেকে ১০ম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করেন সালাম। পরবর্তীতে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ভুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে এবং কাল্পনিক কাবিননামা তৈরি করে ধর্ষণ করা হয়।ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশীদ দীর্ঘ তদন্ত শেষে আসামি সালাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


     এই বিভাগের আরো খবর