ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

চুয়াডাঙ্গায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা):

চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ টিম। এ সময় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ের উভয় পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা এবং অপর এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, চৌরাস্তা মোড়ের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। ব্যস্ততম এ এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হতো।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও সেখানে দোকানপাট বসানো হয়। ফলে স্থায়ীভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। এ সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর