ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত Headline Bullet মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনের বিরুদ্ধে মামুনুর রশীদের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ Headline Bullet দর্শনা শান্তিনগরে ইয়াবা ও গাঁজাসহ জয়রামপুর বটতলার শামসুল আটক ১ Headline Bullet চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২

মোঃ রাইসুল ইসলাম রাজু দর্শনা চুয়াডাঙ্গা ২৭/০৮/২৬

চুয়াডাঙ্গার জীবননগরে ৯৭ বোতল নেশাজাতীয় ‘স্ক্যার্ফ’ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২-এর মেহেরপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজু আহমেদ (২৫) ও মনিরুজ্জামান ওরফে মনির (২৩)। তাঁদের বাড়ি ও অন্যান্য পরিচয় সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

র‍্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে দুইটার দিকে সিপিসি-৩, মেহেরপুরের একটি দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও দাবি করেছে সংস্থাটি।

সিপিসি-৩, মেহেরপুর, র‍্যাব -১২ এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, এ ঘটনায় জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ), ৩৮ ও ৪১ ধারায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর