ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি Headline Bullet কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু ঢাকায় মৃত্যু Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের পৌর মহাশ্মশানের চু’রি Headline Bullet কুষ্টিয়ার ভেরামারায় অবৈধভাবে মাটি উত্তোলনে ঝটিকা অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র দৈনিক ৮১টি টহল পরিচালনা Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নিখোঁজ পরেরদিন যুবকের মরদেহ উদ্ধার Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet যুক্তরাষ্ট্রে গুলি বর্ষনে ইরানের হাত নেই Headline Bullet চুয়াডাঙ্গার দামুরহুদায় মৌমাছির কামড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার

Oplus_131072

নানা নাটকীয় ঘটনার ৩ দিন পর চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামের নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামকে চট্র্রগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে| গতকাল শনিবার বিকালের দিকে সিয়ামকে চট্রগ্রাম থেকে উদ্ধার করা হয় বলে মাদ্রাসা সুত্রে জানা গেছে| এর আগে গত বৃহস্পতিবার সিয়াম কাউকে না বলে একা একা মাদ্রাসা থেকে অজানার উদ্দেশ্যে বের হয়| ৩ দিনের নাটকীয় ঘটনার পর সিয়ামকে উদ্ধার করা হয়| এর আগে গত শুক্রবার সিয়াম নিখোঁজের ঘটনায় তার বাবা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন|
চুয়াডাঙ্গার হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসা থেকে সিয়াম আহম্মেদ (১১) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়ে| এ ঘটনার কয়েক ঘণ্টা পরই একটি অজ্ঞাত ন¤^র থেকে কল করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠে| সিয়াম আহম্মেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আবজাল হোসেনের ছেলে| সে স্থানীয় হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র|
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সিয়ামের বাবা আবজাল হোসেন মাদরাসায় ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যান| সে সময় সরাসরি ছেলের সঙ্গে দেখা না হলেও মাদরাসার নির্দিষ্ট স্থানে খাবার রেখে তিনি বাড়ি ফিরে আসেন| তবে এর কিছুক্ষণ পরই অর্থাৎ বেলা ৩টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ তাকে জানায় যে, সিয়ামকে মাদরাসা চত্বরে খুঁজে পাওয়া যাচ্ছে না| সিয়ামের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা যখন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন, তখনই তাদের কাছে একটি রহস্যময় ফোন আসে| স্থানীয় সংবাদ মাধ্যমে সিয়ামের নিখোঁজ বিষয়টি স্থান পায়|
হিজলগাড়ী বহুমুখী কওমি মাদরাসার অধ্যক্ষ হাফেজ আনোয়ার হোসেন ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সিয়াম ২৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মাদ্রাসা থেকে একা একা বের হয়ে যান| তারপর সে একটি অটো যোগে দোস্ত বটতলা হয়ে দর্শনা দিকে চলে যায়| আমরা ধারনা করছি ওই দিনই বেনাপোল ট্রেন যোগে সে ঢাকা যায়| এরপর আরেক ট্রেন যোগে চট্রগ্রাম পৌছায়| সেখানে চুয়াডাঙ্গার এক ব্যক্তি সিয়ামকে হেফাজতে নিয়ে গতকাল শনিবার রাতে ঢাকা নিয়ে আসে| সিয়ামের অভিভাবকরা তাকে আনতে রাতেই ঢাকা রওনা হয়েছে| সিয়াম ইতিমধ্যে ২৪ পারা কোরআন মুখস্ত করেছে| আর মাত্র ৬ পারা মুখস্ত করলে সে হাফেজ হয়ে যাবে| অত্যান্ত প্রেসারের কারনে সে এমনটি করেছে বলে মনে হচ্ছে|
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিখোঁজ ছাত্র সিয়ামের খোঁজ পাওয়া গেছে| বর্তমানে সে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থান করছে| পরিবারের সদস্যরা তাকে আনতে ঢাকা গেছে| পরাশোনার অতিরিক্ত চাপের কারনে সে মাদ্রাসা থেকে চলে যায়|


     এই বিভাগের আরো খবর