ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০তম তিরোধান দিবস

Oplus_131072

গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর মিলনাগারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে মিলনাগারের সভাকক্ষে স্মরণসভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। কুমারখালী মিলনাগারের উপদেষ্টা মেহেদী হাসানের সভাপতিত্বে এবং কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রাণী মজুমদার, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর, জি টিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ খান, কালবেলার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, এস চ্যানেলের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেছেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ১৮৬৩ সালে তৎকালীন নদীয়া জেলার কুমারখালীর কুন্ডুপাড়া থেকে গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি পত্রিকা বের করতেন। তাঁর স্মরণে কুমারখালীতে একটি জাদুঘর নির্মাণ করা হলেও সেখানে জাতীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন হয়না। এতে দুঃখ প্রকাশ করে বক্তারা জাতীয়ভাবে কাঙাল হরিনাথকে স্মরণের দাবি জানান।


     এই বিভাগের আরো খবর