ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

গোয়ালন্দে থানা পুলিশের জালে হেরোইন ও ইয়াবাসহ তিন যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের জালে ৩ দশমিক ১ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সামছুল মাস্টার পাড়া এলাকার মোঃহাসেম শেখের ছেলে ১ মোঃহুমায়ুন শেখ ওরফে হুমাই (২১), দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে ২ নজরুল বেপারী ও ফরিদপুরের কোতয়ালী থানার বসু নরসিংহদিয়া গ্রামের মোঃনিজাম সরদারের ছেলে ৩ মোঃশিপন সরদার (২৮)। (১৬ ফেব্রুয়ারি)শুত্রুবার দুপুরে পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। এ বিজ্ঞাপ্তিতে তিনি জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে (১৫ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দৌলতদিয়া সামছুল মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ হুমায়ুন শেখ ও নজরুল বেপারীকে এবং ওইদিন বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে ৩ দশমিক ১ গ্রাম হেরোইনসহ শিপন সরদারকে আটক করা হয়। এ দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।তাদেরকে শুক্রবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর