সজল রায়
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম নয়ন ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকটির এক পর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়।
উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজ্বী মোঃ রহিম মাষ্টার।
আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরিফুল ইসলাম নয়ন বলেন জয়ন্তীহাজরা ইউনিয়ন কে তিনি ডিজিটাল ইউনিয়ন পরিষদে পরিণত করতে চান, অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিয়ে মানুষ পাশে থেকে তিনি কাজ করতে চান,মানুষের নায্য অধিকার তিনি প্রতিষ্ঠা করতে চান এবং তিনি মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা নিয়ে প্রতিটা কাজ একসাথে করতে চান।তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।
সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার নয়ন আরো বলেন,দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছি।
আসন্ন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার মাঝি হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।