ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু।

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও ৭মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু ঘটেছে।

ইব্রাহীমের পরিবার সূত্রে যানা যায় গতকাল রাত আনুমানিক ৩:৪৫ মিনিটে আয়েশা খাতুনের ঘুমের ঘরে সাপে কামড় দিলে প্রথমে ঠিকমত বুঝতে পারিনি কেউ।

প্রথমে ভেবেছিলাম কোনো পোকা মাকড় পরে তাদের কন্যা সন্তান কে দিলে একি সাপে দংশন করলে বিষয়টি তারা বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে যায়। কিন্তূ কিছু বুঝে উঠার আগেই প্রথমে মেয়ের মৃত্যু পরে মায়ের মৃত্যু হয়।

পরে তাদের পাড়া ঘরের লোকজন ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপকে দেখতে পাই।

এমন কষ্টদায়ক ঘটনার পর ভবানীপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


     এই বিভাগের আরো খবর