কুষ্টিয়া জেলা প্রতিনিধি “দৈনিক দেশবার্তা।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ১৮ মে ২০২৩ ইং তারিখ রাত ০৮:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খলিশাকুন্ডি গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ ইব্রাহিম (৩৫), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-আকুবপুর, থানা-গাংনী, জেলা-মেহেরপুর’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।