ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়ায় নব-নির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার জগৎ কে হানিফ এমপির শুভেচ্ছা

নাব্বির আল নাফিজ : কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডে প্রথম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তরুন সংগঠক কিশোর কুমার জগৎ। নির্বাচনে ফলাফল প্রকাশের পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল হানিফ ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা কে ফুলের শুভেচ্ছা জানান নব নির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার জগৎ। এসময় মাহাবুব উল আলম হানিফ ও কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা নব নির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার জগৎ কে মিষ্টি মুখ করান। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী শনিবার ২য় ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে উটপাখি প্রতীকে ১৭২৮ ভোট পেয়ে প্রথম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মো: গোলাম মোস্তফা লাভলু পান্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১২ ভোট। কিশোর কুমার জগৎ ১০ নং ওয়ার্ডের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই প্রতিদান হিসেবে ১০ নং ওয়ার্ডের মানুষ প্রথম বারের মত কিশোর কুমার জগৎ কে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেন। এবিষয়ে ১০ নং ওয়ার্ডে নব নির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার জগৎ এর সাথে কথা বললে তিনি জানান, আমি দীর্ঘদিন যাবত ১০ নং ওয়ার্ডে সাধারণ কামলা হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার নির্বাচনী এলাকার সাধারন মানুষের সেবা করার জন্য এবারের নির্বাচনে তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সেই সাথে আমি দীর্ঘসময় আমার ১০ নং ওয়ার্ডবাসীর পাশে দিন – রাত ছিলাম, ১০ নং ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত আছি মৃত্যুর আগ পর্যন্ত।


     এই বিভাগের আরো খবর