……………………………………………………………….
মঙ্গলবার (২১ মে, ২০২৩ খ্রি.) তারিখে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোস্তফা হাবিবুল্লাহ, অফিসার ইনচার্জ, খোকসা থানা, কুষ্টিয়া’র নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ফজলুল হক জাহিদ, খোকসা থানা, কুষ্টিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় খোকসা থানাধীন বিলজানি বাজারের জনৈক রিপন এর চায়ের দোকানে সামনে হইতে আসামী ১. মোঃ সজয় আহম্মেদ স্বপ্ন(২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-পারভীন আক্তার ,স্থায়ী: গ্রাম- গোলাপনগর,থানা- ভেড়ামারা, জেলা -কুষ্টিয়াকে ১২০০ প্যাকেট অর্থাৎ ৩০০০০ হাজার সলাকা,মূল্য অনুমান-২০,০০০/- টাকা, নকল ব্যান্ডের ”নিউ কল্পনা বিড়ি” সহ একটি পালসার মোটরসাইকেল সহকারে গ্রেফতার পূর্বক নিয়মিত রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।