ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়া জেলার সকল থানা,ক্যাম্প, ফাঁড়ি,তদন্ত কেন্দ্রসমূহে First Aid Box বিতরণ

Oplus_131072

অদ্য ২১ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ হাসপাতাল কুষ্টিয়ার আয়োজনে জেলার সকল থানা, ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রসমূহে প্রাথমিক চিকিৎসা সামগ্রি ( First Aid Box) বিতরণ করা হয়। উক্ত প্রাথমিক চিকিৎসা সামগ্রি ( First Aid Box) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয়। এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় ফাস্ট এইড বক্সের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ফাস্ট এইড বক্স হলো যেকোনো ছোটখাটো দুর্ঘটনা, আঘাত বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসার দেওয়ার জন্য গুরুত্বপূর্ন বাক্স। এটি বাড়িতে, গাড়িতে বা কর্মস্থলে থাকা অত্যন্ত জরুরি কারণ এটি সময়মতো প্রাথমিক সহায়তা দিয়ে জীবন বাঁচাতে, সংক্রমণ কমাতে এবং আঘাতের তীব্রতা কমাতে সাহায্য করে।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, জনাব ডাঃ সুলতানা রাজিয়া, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল কুষ্টিয়া, জনাব ডা: শারমিন জাহান সুরভী,মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল কুষ্টিয়া, ডিআইও (১),ডিএসবি কুষ্টিয়া , আরআই ,পুলিশ লাইন্স কুষ্টিয়া,পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ এবং পুলিশ হাসপাতালে কর্মরত সকল সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর