ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে গাঁজাসহ আটক এক Headline Bullet ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  Headline Bullet ঝিনাইদহে ৩০ লক্ষ টাকাসহ ৩ ছিনতাইকারি গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে বিনামূল্যে প্রবেশ এবং সাঁতারের ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর যোগদান Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে মাদক ও ছিনতাইকারী আটক Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডলসহ আটক ২ Headline Bullet কান চলচ্চিত্র উৎসব শুরু Headline Bullet পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান

Oplus_131072

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাম্প হাউজ সংলগ্ন পুরাতন ফেরি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প হাউজ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযান চলাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার।


     এই বিভাগের আরো খবর