ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এতে কুষ্টিয়ার বড়বাজারে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণ, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের তদারকিমূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ, দোকানে হালনাগাদ ও দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী জানান, জনস্বার্থে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের বাজার মনিটরিং ও তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর