ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার Headline Bullet দর্শনা পৌরসভার অবহেলায় চরম ভোগান্তিতে ২নং ওয়ার্ডবাসী Headline Bullet শান্তিনগর মাঠপাড়ায় আমেনার বাসায় দুর্ধর্ষ চুরি: পানির মোটর ও আসবাবপত্র লুটে উধাও চোর Headline Bullet চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি Headline Bullet চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Headline Bullet বক্স খাট খুলতেই ৯০ হাজার ইয়াবা, এরপর সামনে এলো দুই পুলিশ সদস্যের যোগসূত্র Headline Bullet ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ আটক দুই Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।


     এই বিভাগের আরো খবর