ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর ১টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সীমান্তে পৃথক তিনটি অভিযানে এই বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আনুমানিক ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরমধ্যে প্রাগপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ গরুরা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৯ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।এদিকে রামকৃষ্ণপুর বিওপির টহল দলের দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। অপরদিকে চিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল মদ, ১২হাজার ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১হাজার ৩৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৪১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা। সীমান্ত নিরাপদ এবং মাদকমুক্ত রাখতে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।


     এই বিভাগের আরো খবর