ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Oplus_131072

কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাম্মীয়ারা খাতুনের ক্রয়কৃত জমিতে চাষাবাদ করে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামে লিটন কবিরাজের বাড়ির পাশে অবস্থিত ওই জমিতে চাষ দেওয়া হয়েছে এবং তা দখলের চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানান। ভুক্তভোগী শাম্মীয়ারা খাতুন, যার বাড়ি সমষপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামে। তিনি বলেন গত ৫ এপ্রিল কুষ্টিয়া আদালত থেকে ১৪৪ ধারার একটি নোটিশ জারি করা হয়। নোটিশটি উভয় পক্ষ স্বাক্ষরের মাধ্যমে গ্রহণ করে। কিন্তু এরপরও বিবাদীপক্ষ আইনের তোয়াক্কা না করে জমিতে চাষ দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। প্রাপ্ত নোটিশে দেখা যায়, আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের পরিবর্তন বা দখল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে বিবাদী মো. রেজাউল করিম রাজা বা অভিযুক্ত অন্য কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে এ ধরনের কর্মকান্ড আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


     এই বিভাগের আরো খবর