ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ()
শিরোনাম

কুষ্টিয়ার কুমারখালিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Oplus_131072

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতকের ( কণ্যা) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের আজিজুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিকেল সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন।

স্থানীয়দের ভাষ্য, মাছ ধরতে গিয়ে স্থানীয় ছেলেরা পুকুরে একটি বস্তা পান। পরে তা উপরে তুলে দেখা যায় একটি নবজাতক শিশুর লাশ। শিশুটির ওজন প্রায় দুই কেজি হলেও তার বাবা – মায়ের পরিচয় জানা যায়নি। এলাকায় একনজর মরদেহটি দেখতে ছুটে আসছেন এলাকাবাসী।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের ( ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের ধারেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় এক ছেলের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। তখন তারা ভেবেছিল বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় এক কণ্যা নবজাতক শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাদলের ভাষ্য, কেউ হয়তো শিশুটিকে বস্তায় ভরে পুকুরে ফেলে গেছেন। শিশুটির ওজন প্রায় দুই কেজি। তবে বাবা – মায়ের পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন বলেন, স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি শিশুটির।

ক্যাপশন ঃ কুষ্টিয়ার কুমারখালীর খাগড়াবাড়িয়া গ্রামের আজিজুরের পুুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে নবজাতকের মরদেহ উদ্ধার। উৎসুক জনতার ভিড়।


     এই বিভাগের আরো খবর