ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত এক ভ্যানচালক দ্বারা অপর এক ভিক্ষুক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জীবন নামক অভিযুক্ত এক ভ্যানচালক কে আটক করেছে ইবি থানা পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ছেলেটি একটি ইজিবাইকে করে যাচ্ছিলো এবং অভিযুক্ত জীবন ওর নিজের ভ্যানে করে যাচ্ছিল।ইবির পার্শ্ববর্তী একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে তারা একটি ফোন নিয়ে কথা বলছিলো। আমরা এগিয়ে যাওয়ার পরে অটোওয়ালা বলে, ‘ভাই, আমি তো রানিংয়ের উপর আছি, আপনারা এই ব্যাপারটা দেখেন।’ এসময় দুজনেই একটি ফোনকে নিজের দাবি করছিলো। পরবর্তীতে দুজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার পর ভুক্তভোগী ছেলেটা জানায় যে তাকে ৫০০ টাকা আর মোবাইল ফোনের লোভ দেখিয়ে টিএসসির বাথরুমে নিয়ে বলাৎকার করেছে।খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত জীবন ইবি ক্যাম্পাসে ভ্যান চালায়। ভুক্তভোগী শিশুও ক্যাম্পাসে ভিক্ষা করে, তার বাসা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্টেশন মোড় এলাকায়।  আজ ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগ নিয়ে ভুক্তভোগী শিশুকে ৫০০ টাকা এবং একটা মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে বলাৎকারের চেষ্টা করে। ভুক্তভোগী শিশুকে ৫০ টাকা দিলেও বাকি টাকা ও মোবাইল ফোনটি দেয়নি সে। ফোন নিয়ে কথাবার্তার একপর্যায়েই ঘটনাটি প্রকাশ্যে আসে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যেয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং অভিযুক্ত ভ্যানচালককে হেফাজতে নেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর