ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক

Oplus_131072

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (০৫ আগস্ট ২০২৬) কুষ্টিয়া সদর থানার হরিশংকরপুর গেট, চৌড়হাস সার কারখানা এলাকা এবং জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

আটককৃতরা হলেন—১. মো. মিজান শেখ (২০), পিতা: আখতার শেখ, গ্রাম: জগতি কৃষ্ণপাড়া, থানা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া।২. মো. আলী ইমরান (৩৬), পিতা: মো. শফিউল ইসলাম, গ্রাম: হরিশংকরপুর, থানা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া।৩. তানজিদ হোসেন সিয়াম, পিতা: মো. মমিন হোসেন, গ্রাম: দূর্বাচড়া, থানা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা: কুষ্টিয়া।

অভিযানে তাদের কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মোবাইল কোর্ট মামলা নম্বর ১৫২৬/২৬, ১৫২৭/২৬ ও ১৫২৮/২৬। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিউল আলম এবং জনাব মেহেদী হাসান রিফাত। আদালত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ-এর প্রসিকিউশনে মামলাগুলোর কার্যক্রম পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর