ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার Headline Bullet দামুড়হুদায় নদ-নদীর পানি বৃদ্ধি: বসতবাড়ি হারানোর শঙ্কায় গ্রামবাসী Headline Bullet দুর্নীতির আখড়ায় রূপ নিয়েছে শিল্পনগরী দর্শনা পৌরসভা: নাগরিক ভোগান্তিতে দিশেহারা জনগণ Headline Bullet জীবননগরে বুলবুল নামে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার Headline Bullet ভেড়ামারায় অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

Oplus_131072


কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল (০৯ জুলাই) দিনব্যাপী জেলার কুঠিপাড়া, ছেউড়িয়া, হরিশংকরপুর, আলামপুর ও বটতৈল এলাকায় পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-সম্রাট, সোহাগ, রাহাত, মোহাম্মদ ইসলাম, মো. ইকবাল, কালু সরদার, জয় প্রামানিক, মোহাম্মদ সাজু, অনেক আহমেদ, আশিকুর রহমান সজীব ও মো. আলী।

তাদের মধ্যে সম্রাটকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর