ঢাকা, রবিবার, ১৭ মে, ২০২৬ ()

কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্বরন সভায় মুক্তিযোদ্ধারা

Oplus_131072

মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়। সামনে খুব কঠিন সময় আসছে। টিকে থাকতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কুষ্টিয়া জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্মরণে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টুকু, কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহবায়ব বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের স্বজনসহ সর্বস্তরের মানুষ। শোকসভা শেষে বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়। সামনে খুব কঠিন সময় আসছে। টিকে থাকতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে। যতদিন বাংলাদেশ থাকবে। ততদিন এদেশে বীরমুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন। জাতির সূর্য সন্তান জাহিদ হোসেন আর নেই। তিনি ২২ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। জাহিদ ছিলেন যুদ্ধাকালীন বিএলএফ ডেপুটি কমান্ডার। জেলা পরিষদের প্রথম প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি সারাজীবনই মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে আগলে রেখেছেন। আজ সকলে অভিভাবক হারা। সুতরাং সামনে কঠিন সময় আসছে। সেখানে ঠিকে থাকতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’


     এই বিভাগের আরো খবর