ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক

কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা করবেনা পরিবার

Oplus_131072

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান।

তিনি বলেন,গতকাল রোববার বিকেলে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তাও ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন৷ কিন্তু আমরা সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বয়স হয়েছে। এসব নিয়ে দৌড়ঝাঁপ করার সামর্থ্য আর নেই।

এ ব্যাপারে জানতে চাইলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,তারা মামলা করবেন না,এমন কিছু শুনিনি। মামলার জন্য আজ তাদের থানায় আসার কথা।

এরআগে,শনিবার দুপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর শামীমকে পি’টিয়ে ও কুপিয়ে হ’ত্যা করেছে বি’ক্ষুব্ধ জনতা।এসময় দরবার শরিফে হা’মলা,ভাঙ’চুর ও অ’গ্নিসংযোগ করা হয়। ‘নিহত শামীম ওই দরবার শরিফের প্রধান এবং এলাকায় কালান্দার বাবা হিসেবেও পরিচিত ছিলেন। দরবার শরিফে হা’মলায় তাঁর তিন অনুসারী-মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।

রোববার দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তার দাফন করা হয়।

এদিকে এই ঘটনার পর ওই এলাকায় অবস্থিত বাংলাদেশের জনপ্রিয় বাউল সংগীত শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

এ ব্যাপারে শফি মন্ডলের মেয়ে লিনা মন্ডল বলেন,আমার বাবা সাধক শিল্পী,সংগীতের জন্য মুলত তিনি বিভিন্ন দরবারে যান। ফিলিপনগর আমাদের বাড়ি যার কারণে তিনি এই দরবারে গিয়েছিলেন সে সময়ের ছবি ভিডিও আছে।যে ভিডিও ভাইরাল করে মব তৈরি করে শামীমকে হ’ত্যা করা হলো।সেই ভিডিওতে আমার বাবাও আছে। আমার বাবা লালন দর্শনের অনুসারী একজন মানুষ।

তিনি আরও বলেন,যেহেতু আমরা লালন অনুসারী বা লালন দর্শন বিশ্বাস করি। সারা বিশ্বে তিনি লালন সাঁইজির বানীর প্রতিনিধিত্ব করেন। এখন এই মতের সাথে তো অন্য ধারনার মানুষের মিল নাও হতে পারে। কিন্তু আমরা আল্লাহ, আল্লাহর রাসুল সম্পর্কে ধ্যাণ করি। আমাদের জীবন আচরণ অবশ্যই ইসলামিক তবে আমরা সাঁইয়ের ধারা টাকেই লালন করি। যেহেতু ওই ছবিটা ভাইরাল হয়েছে,যে ছবিতে আমার বাবা আছেন। মব জাস্টিসের সাথে যারা জড়িত,তারা সেটি ভাইরাল করেছে। আমার বাবা একজন দেশ বরেণ্য শিল্পী যার কারণে সরকার মনে করেছেন তার নিরাপত্তা দেয়া দরকার তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর