ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ায় একসঙ্গে নরমালি ৩ সন্তানের জন্ম Headline Bullet নাম রোল দেখে খাতার মূল্যায়ন করার অভিযোগ ইবির শিক্ষকদের বিরুদ্ধে Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১

কুষ্টিয়ায় একসঙ্গে নরমালি ৩ সন্তানের জন্ম

কুষ্টিয়া সদরে আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয়া তিন নবজাতকের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছেন। আমান্না খাতুন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামের শিরাজুল ইসলামের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে স্বাভাবিক প্রক্রিয়ায় ৩ সন্তানের জন্ম দেন আমান্না।এর আগে শিরাজুল ইসলামের প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর এবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে বইছে আনন্দের জোয়ার। পরিবারটির সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সি মানুষ বাচ্চাদের দেখতে শিরাজুলের বাড়িতে ভিড় করেন। এদিকে মা ও তিন নবজাতক সুস্থ থাকায় পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।


     এই বিভাগের আরো খবর