ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় বৈরী আবহাওয়া পেরিয়ে শুরু হলো চিরন্তন বৃক্ষমেলা ২০২৬: প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ Headline Bullet সাভারে চোর সন্দেহে গণপিটুনি Headline Bullet নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষনের পরে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৯ Headline Bullet যশোরের শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সুন্দরী যুবতী আটক Headline Bullet চট্টগ্রামে দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা Headline Bullet গোপালগঞ্জে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরের ভারতীয় সিমান্তে মাদক উদ্ধার Headline Bullet সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল Headline Bullet কুষ্টিয়ায়  ৪ দিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

উদ্বোধনের এক মাসও হয়নি: কেরু মার্কেটের সামনে অপরিকল্পিত ড্রেনে চরম জলাবদ্ধতা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা​

Oplus_131072


​দর্শনার কেরু মার্কেটের সামনে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থা এখন চরম অকার্যকর ও প্রহসনে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই ড্রেন নির্মাণের এক মাসও পার হয়নি, অথচ এর সুফল তো দূরে থাক, সামান্য বৃষ্টিতেই এখন স্থায়ী জলাবদ্ধতা আর দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের।
​অভিযোগ রয়েছে, পানি বের হওয়ার উপযুক্ত ও বিকল্প কোনো পথ না থাকায় ম্যানহোলগুলো পানিতে ভরে উপচে পড়ছে। কেরু কোম্পানির অপরিকল্পনা, উদাসীনতা এবং কিছু অসাধু চক্রের দুর্নীতি ও গাফিলতির কারণে এই নামমাত্র ড্রেন নির্মাণ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


     এই বিভাগের আরো খবর