ইবি থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ১ জন গ্রেফতার হয়েছে। অদ্য ১৭ই মে ২০২৩ ইং তারিখে কুষ্টিয়া ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সিরাজুলকে ১ টি গাঁজার গাছসহ আটক করা হয়। জানা যায়, ইবি থানার এসআই শ্যাম প্রসাদ রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিরাজুল ইসলামের নিজ বাড়ির আঙিনায় লুকিয়ে চাষ করা গাঁজার গাছের সন্ধান পান এবং তাকে হাতেনাতে আটক করেন।
মোঃ সিরাজুল ইসলাম (৪০) হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এবিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ জানান, আমরা তাকে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।