ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()

আ্যাটর্নি জেনারেলের তালিকায় যারা

এখন আলোচনায় রয়েছেন তিনজন আইনজীবী। তারা হলেন- ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক। যদিও চলতি সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা- ব্যারিস্টার রাগিব রউফের অন্যতম প্রধান অঙ্গীকার।অ্যাটর্নি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে বিএনপির প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারের দুইবারের নির্বাচিত সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বিভিন্ন আলোচিত মামলায় শুনানিতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।অ্যাটর্নি জেনারেল হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অনীক আর হক বরাবরই জনস্বার্থ সংক্রান্ত ইস্যুগুলোতে ভূমিকা রাখার চেষ্টা করেন। ঢাকার বংশালের মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখে গত ১১ জুলাই আপিল বিভাগ যে রায় দিয়েছেন, সেটিতেও আইনজীবী ছিলেন তিনি।ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করার পর অনীক আর হক ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন থেকে আইনবিদ্যার ওপর স্নাতক শেষ করার পর গ্রেস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

তবে সবকিছু ছাপিয়ে সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। এই তিনজনের মধ্য থেকেই একজন যে দেশের পরবর্তী প্রধান আইন কর্মকর্তা হচ্ছেন তা বলাই যায়।


     এই বিভাগের আরো খবর