ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

স্বামী ছুরির আঘাতে স্ত্রী নিহত

পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্বামী রতন মিয়ার সঙ্গে চন্নাপাড়ায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

অভিযুক্ত রতন মিয়া নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকার মরম আলীর ছেলে। রুমার এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী রতন মিয়া পলাতক রয়েছেন।

নিহতের সহকর্মী খোদেজা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন রুমা। এরপর তারা শ্রীপুরে বসবাস করে একই কারখানায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ধারালো ছুরি দিয়ে রুমাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


     এই বিভাগের আরো খবর