ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩ Headline Bullet সীমান্ত ভেদ করে এবার বাগানের ভেতর বিএসএফের পিলার বাংলাদেশের ভেতরে একের পর এক পিলার বসানোর অভিযোগ Headline Bullet চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পিছ ইয়াবাসহ ডিবির হাতে আটক এক

শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘হত্যা’ দেখিয়ে করা মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

তদন্তে উঠে এসেছে, ভুক্তভোগী জিহাদ আসলে জীবিত রয়েছে। ঘটনাস্থল ও ঘটনার বর্ণনায় অসঙ্গতি ছিল এবং হাজারীবাগে আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে মামলাটি করা হয়েছিল। এসব তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক বদিয়ার রহমানের ফাইনাল প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত। এ তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্টে তদন্ত শেষে আদালতে এ প্রতিবেদন জমা দেন। পরে আদালত পর্যালোচনা শেষে ওই বছরের ৩০ নভেম্বর মামলাটি থেকে সব আসামিকে অব্যাহতি দেন। কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে, এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হলো।


     এই বিভাগের আরো খবর