ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে অনলাইন জুয়ার টাকার ভাগ নিয়ে গুলিবিদ্ধ যুবক Headline Bullet সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের মৃত্যুকে কুষ্টিয়ার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া Headline Bullet দর্শনা ডি.এস. মাদ্রাসার নতুন কমিটির আড়ালে কী চলছে? নেপথ্যের রহস্য ও বিতর্কিত নিয়োগ নিয়ে চাঞ্চল্য Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা

বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে চলমান ছুটির মধ্যে সহায়তার জন্য কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচ্যসূচির বাইরে সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই সময়টায় অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, বন্যা। তো এগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় মানুষের কষ্ট লাঘবের জন্য যে সহযোগিতা দেওয়া দরকার সেটার জন্য ছুটির মধ্যে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, কাজ করে এখানে যে যে সাপোর্ট দেওয়া দরকার সেগুলো তারা দেবে, ডিটেইল ওয়ার্ক আউট করে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে, সেগুলো খরচ করেন।


     এই বিভাগের আরো খবর