ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

Breking news:-ইউনিভার্সেল হাসপাতালের আইসিইউতে ভোলা জেলা জজ

bbccrimenews:-করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভোলা থেকে ঢাকায় এনে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

গত ১২ জুন থেকে ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন মাহমুদুল হক। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ রবিবার রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ভোলা থেকে ঢাকায় আনা হয়।

আজ রবিবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হয়। পরে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। 

এর আগে আইন মন্ত্রণালয়ের পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুন রাত পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্কের প্রতিদিনের রিপোর্ট পর্যবেক্ষণ করছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এবিষয়ে সংশ্লিষ্ট সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিন রাত ১০ টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন। 


     এই বিভাগের আরো খবর