ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে এক অভিযান চালিয়ে র‍্যাব গ্রেপ্তার করেছে ৫ মাদক ব্যবসায়ীকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ হাসেন। তার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয় চার নারীকে। রবিবার বিকেলে ব্রাক্ষন্দী এলাকায় এ অভিযানকালে জব্দ করা হয়েছে ৩৭ কেজি গাঁজা ও নগদ ৫৯  হাজার টাকা।

সূত্র জানায়, র‌্যাব-২ এর জেসিও নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে একটি টিম রবিবার বিকেলে অভিযান চালায় ব্রাক্ষন্দী এলাকায়। সেখানে সাবেক মেম্বার হাসেনের দুটি বাড়িতে তল্লাশি চলে। জব্দ করা হয় বিপুল পরিমান গাঁজা ও মাদক বিক্রির ৫৯ হাজার টাকা। এ সময় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ হাসেন (৫৫), শেলিনা (৪৫), মাজেদা (৪৩), নিলুফা (৩৭) ও লাইলী বেগমকে (৪২)। গ্রেপ্তার করা আসামিদের মধ্যে হাসেন ব্রাক্ষন্দী ইউনিয়নের সাবেক সদস্য। শেলিনা তারা স্ত্রী। অন্য নারীদের মধ্যে মাজেদার বাড়ী ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগর থানার নলঘরিয়া গ্রামে। তার স্বামীর নাম মোহাম্মদ খোকন। নিলুফা ও লাইলী বেগমের বাড়ী ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ গ্রামে। নিলুফার স্বামীর নাম শরীফ। লাইলী বেগমের স্বামী নিজাম উদ্দিন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার করা সাবেক ইউপি সদস্য হাসেনসহ আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর