ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

সিনহা হত্যায় দুই পুলিশ সদস্যকে সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় দুই পুলিশকে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে কক্সবাজার জেলা কারাগার ফটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। যা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। 

এরপর জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলা কারাগার থেকে বের হয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি। তবে এব্যাপারে গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের উত্তর কিংবা কথা বলতে রাজি হয়নি তদন্ত কমিটির কেউ। 

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, নিহত সিনহার বোনের করা মামলার প্রথম তিন আসামির মধ্যে পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে আলাদা আলাদাভাবে তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ শুরু করে বেলা ১১টা থেকে। যা অব্যাহত থাকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এরপর তদন্ত কমিটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কারাগার থেকে বের হয়ে যান।

এর আগে জানানো হয় যে, আগামী সাতদিনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

রোববার (১৬ আগস্ট) শামলাপুরে গণ শুনানি শেষে এ কথা বলেন কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তদন্ত কমিটি সুপারিশ দেবে বলেও জানান তিনি।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে সকাল সাড়ে ১১ টায় শুরু হয় গণ শুনানি। ১১ জন সাক্ষী দিতে আসলেও বিশ্বাস না হওয়ায় ২ জনের সাক্ষী নেয়নি তদন্ত কমিটি। প্রায় ৭ ঘণ্টা শুনানির পর বলা হয় ,আগামী ২৩ আগস্টের মধ্যেই সিনহা হত্যাকাণ্ডের প্রতিবেদন দেয়া হবে। 

এই তদন্ত প্রতিবেদন হত্যা মামলার তদন্তে কাজে আসবে কিনা এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে।

তদন্ত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেদন কাজে লাগবে কিনা তা বুঝবে তদন্ত কর্মকর্তা। আমরা সরকারের কাছে জমা দেব। সেটি তদন্ত কর্মকর্তা কাজে লাগাবে কিনা তা তাদের ওপর নির্ভর করবে আমাদের ওপর না।’

এ পর্যন্ত ৬০ জনের বেশি সাক্ষীর সঙ্গে কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।


     এই বিভাগের আরো খবর