ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

মাদারীপুরে ইউএনও ও আরএমওসহ ৪৩ জনের করোনা শনাক্ত

bbccrimenews:-রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিটুন বিশ্বাস ও তার স্ত্রী প্রিয়াংকা এবং তিন পুলিশসহ মাদারীপুরে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজৈর উপজেলায় রয়েছেন ৩০ জন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ও ২০ জুন বেশকিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার তাদের রিপোর্ট আসে। এর মধ্যে রাজৈরে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন বিশ্বাস ও তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস রয়েছেন।

মাদারীপুর জেলায় ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯ জন, রাজৈরে ৩০ জন ও কালকিনিতে ৪ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০৯ জনে। গত ২৪ ঘণ্টায় ৭২ জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৬৫ জন। গত ১৮ জুন সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের আলমগীর বেপারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১০ জন। করোনার উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেলেও এদের কোনো পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রথমে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হন। রোববার রিপোর্টে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের করোনা পজিটিভ এসেছে। জেলা প্রশাসন সব সময় তার খোঁজ-খবর নিচ্ছে।


     এই বিভাগের আরো খবর