ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ()

বিএনপির ওলামা দলের অন্যতম নেতা নাজমুল হাসান বিপ্লবের নেতৃত্বে, মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা সংগ্রহের অভিযোগ, ৩ জন জনতার হাতে আটক!

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদা মালিক সুপার মার্কেটে মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ব্যবহার করে টাকা সংগ্রহের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় দোকানদার ও এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির ওলামা দলের অন্যতম নেতা নাজমুল হাসান বিপ্লবের নেতৃত্বে মাদ্রাসার নামে ভুয়া রশিদ ছাপিয়ে এভাবে টাকা সংগ্রহ করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তিনজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা পুলিশের কাছে নাজমুল হাসান বিপ্লবের নির্দেশে নিয়মিত এভাবে টাকা সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন—এমন দাবি করেছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের বিষয়ে নাজমুল হাসান বিপ্লবের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশি তদন্ত প্রয়োজন।
সূত্রে :BBC crime news


     এই বিভাগের আরো খবর