ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

প্রেমের ছদ্মবেশে ভয়ঙ্কর প্রতারণা

প্রথমে তরুণদের প্রেমের ফাঁদে ফেলত তারা; এরপর ডেটিং এর নামে ঘরে ডেকে গৃহবন্দি করে মুক্তিপণের জন্য নির্যাতন করত। লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মান সম্মানের ভয়ে তরুণেরা প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকত। এমনই পাঁচজন প্রতারক তরুণী ও একজন তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, বুধবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোডের ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আবু তাহের (৪৮),  হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)।

এ সময় তাদের হেফাজত হতে ১টি লোহার চেইন, ১টি চাকু, ৪টি মোবাইল সেট, নগদ ৫ হাজার টাকা, ১টি দেশীয় তৈই সর্ট রাইফেল ও ১ রাউন্ড  গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা প্রেমের ফাঁদে ফেলে উঠতি বয়সের তরুণ ও যুবকদের গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছিল। উক্ত ফাঁদে পা দেয়া ভুক্তভোগীগণ লোক লজ্জার ভয়ে, পারিবারিক ও সামাজিক কারণে প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোডের ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


     এই বিভাগের আরো খবর