ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

bbccrimenews”:-গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে মহানগরীর বাসন থানার হক মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। লোকমান হোসেন (৩৬) ওই এলাকার রোস্তম আলী হাজীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এ কে এম আহসান হাবীব জানান, লোকমান হোসেন হক মার্কেট এলাকায় বিয়ে করেন। সম্প্রতি বাড়ি নির্মাণ শুরু করে শ্বশুরের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার দুপুরে তিনি পিস্তল নিয়ে শ্বশুর বাড়িতে যান এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে শাশুড়ি জরিনা বেগমকে ভয়ভীতি দেখান। 

এ ঘটনায় শাশুড়ি জরিনা বেগম বাসন থানায় অভিযোগ দিলে পুলিশ বিকালে লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। 


     এই বিভাগের আরো খবর