ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেহেরপুরে পরকীয়ার জেরে গৃহবধূসহ সাবেক এনজিও কর্মী আটক Headline Bullet আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট Headline Bullet ফরিদপুরের ব্যাবসায়িকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে হাদিস ও দ্বীনি আলোচনায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ Headline Bullet মহেশপুর সীমান্তে যাদবপুর বিওপির অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ উদ্ধার Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক

নাসিমকে নিয়ে কটূক্তি করা রাবি শিক্ষক জাহিদুর বরখাস্ত

bbccrimenews:-সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছেন।

সকালে রাবি উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গত ১৮ জুন থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর আইন অনুযায়ীই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৭ জুন মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।


     এই বিভাগের আরো খবর