ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

নতুনভাবে চলচ্চিত্রে ফিরছেন শাবনূর

শাবনূর পুরোদমেই চলচ্চিত্রে ফিরছেন। কাজ করতে চাইছেন এ সময়ের তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে। আর সেভাবেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। শোনা গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরছেন শাবনূর। পরে সে তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সেটাও দূর করলেন এই অভিনেত্রী। বললেন সে ছবিতে তিনি অভিনয় করছেন। 

শাবনূর স্বামী সংসার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। এ বিষয়টাও পরিস্কার করলেন। অস্ট্রেলিয়ায় বসবাসের বিষয়টিকে ‘বাজে কথা’ উল্লেখ করে শাবনূর বললেন, ‘আমি বছরের বেশিরভাগ সময় বাংলাদেশে থাকি। সেখানে  যেহেতু আমার পরিবার রয়েছে সেজন্য মাঝে মাঝে যেতে হয়।’

চলচ্চিত্রে ফিরে আসার বিষয়টিকে নিশ্চিত করে বলেন, তিনি পুরোদমেই চলচ্চিত্রে ফিরছেন। নতুন কাজ করতে যাচ্ছে, কীভাবে প্রস্তুত হচ্ছেন এই প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘প্রস্তুতিটাতো আসলে নিজের কাছে। সূর্য উঠলে তো সবাই দেখে। আপনারাও দেখতে পারবেন।’

শাবনূর এফডিসিতে এসেছিলেন ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট দিতে। সেখানেই গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করেন এই অভিনেত্রী। বললেন, ভোট দিতে এসে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। বেশ ভালো লাগলো। শুধু ভোট নয়, যে কোনো অনুষ্ঠানে এলেই সবার সঙ্গে দেখা হয় এটা বেশ আনন্দদায়ক। ভালো লাগে। 


     এই বিভাগের আরো খবর