ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁ’জা ও ২৭ পিস ই’য়াবাসহ চারজনকে আ’টক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীত পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ১০০ গ্রাম গাঁ’জা ও ২৭ পিস ই’য়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় ওই বাসায় অ’নৈ’তিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।