ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জীবননগরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান Headline Bullet সাতক্ষীরার গভীর রাতে ভোট চাইতে গিয়ে আটক মেম্বার পদপ্রার্থী Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রী ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন Headline Bullet প্রধানমন্ত্রীর সফর সঙ্গী আমজনতার তারেক Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ৪ Headline Bullet মক্তব্যে পড়ার নাম করে কিশোরীকে ধর্ষন,ইমামের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কার্পাসডাঙ্গায় ৩৫ বস্তা অবৈধ সার জব্দ, চালককে ৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক। গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে কুষ্টিয়া দৌলতপুর থানাধীন সিরাজনগর টলটলিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ফারুকের বাসায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে। আটককৃত ফারুক (৩০) দৌলতপুর উপজেলার সিরাজনগর টলটলিপাড়া এলাকার রকমানের ছেলে।কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলাল জানান, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন সিরাজনগর টলটলিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক করি। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২১, তারিখ ১৬/০৮/২০২০ইং।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এই এলাকা মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। এদের বিরুদ্ধে প্রশাসনের আরো তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কিছু মাদক ব্যবসায়ীর জন্য এই এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীনা আক্রান্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান তিনি।


     এই বিভাগের আরো খবর