ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা আটক Headline Bullet নারায়ণগঞ্জের অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

করোনা রোগীর ফোন চুরি করে আইসোলেশনে চোর!

করোনাভাইরাস মহামারি আতঙ্কে পুরো ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে আসামে সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনা রোগীর মোবাইল ফোন চুরি করে মহা বিপাকে পড়েছে এক চোর। পুলিশ তাকে গ্রেপ্তার করে আইসোলেশনে পাঠিয়েছে। ২২ বছরের পাপ্পু বর্মন আসামের চিরাং জেলার

জেএসবি সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঢুকে পড়ে সোমবার রাত ১টা নাগাদ। সেখানেই ভর্তি থাকা এক রোগীর স্মার্টফোনটি চুরি করে সে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতাল থেকে প্রায় ১৫ কিমি দূরে বেংতালে তার বাড়ি থেকে। বুধবার তাকে ধরে আনা হয় হাসপাতালে এবং সেখানেই কোয়েরেন্টিন করা হয়। তার সোয়াব নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে।

হাসপাতালের সুপার মনোজ দাস জানিয়েছেন, ‘আমরা কখনো ভাবিইনি কেউ আইসোলেশন ওয়ার্ডের ভিতরে যাওয়ার সাহস করবে। আমরা আরো শকড, কারণ যে রোগীর মোবাইল ফোন চুরি করা হয়েছে তিনি করোনা পজিটিভ হওয়ার সঙ্গে তার অবস্থাও বেশ সংকটজনক। আমাদের আশঙ্কা মোবাইলেও

করোনাভাইরাস ছিল। যতদিন না পাপ্পুর সোয়াব পরীক্ষার ফল আসছে, ওকে কড়া নজরে রাখা হবে।’

ঘটনার এখানেই শেষ নয়, চোর পাপ্পু যাদের সংস্পর্শে এসেছে তাদের নিয়েও চিন্তায় রয়েছে পুলিশ। চিরাং-এর পুলিশ সুপার সুধাকর সিং জানিয়েছেন, ‘আমরা স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে গোটা বিষয়টা জানিয়েছি। তারাই বাকি জিনিসের খেয়াল রাখবে। তারই খতিয়ে দেখবে পাপ্পু কার কার সঙ্গে মিশেছে। তাদের চিহ্নিত করে সোয়াব পরীক্ষার জন্যে পাঠানো হবে।’

হাসপাতাল থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েই ধরা হয় পাপ্পুকে। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন আগামী তিন-চার দিনের মধ্যেই সোয়াব পরীক্ষার ফল এসে যাবে।


     এই বিভাগের আরো খবর