ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদায় সার সিন্ডিকেটে প্রশাসনের কঠোর আঘাত: ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ Headline Bullet পুজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন অর্ধকোটি টাকাসহ স্বর্নলংকার চুরি Headline Bullet বিয়ের তিন সপ্তাহের মাথায় স্ত্রীর পলায়ন Headline Bullet প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারনা Headline Bullet দামুড়হুদায় টহলরত পুলিশকে মোটরসাইকেলের ধাক্কা: ওয়ারেন্টভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার Headline Bullet কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেফতার Headline Bullet মহেশপুর সীমান্তে ভারতীয় ৩০ প্যাকেট কীটনাশক উদ্ধার Headline Bullet ভারতের দিনে দুপুরে মাথা থেতলে বন্ধুকে হত্যা Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক Headline Bullet মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স বাস খাদੇ পড਼ে নিহত ৩, চুয়াডাঙ্গার সুপারভাইজার রঞ্জু আর নেই!​

করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন বাণিজ্যমন্ত্রী -টিপু মুনশি

bbccrimenews:-করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা জয় করে বাসায় ফিরেছেন। কোনরকম জটিলতা না থাকায় আজ শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে তিনি বাসায় যান। তবে ডাক্তারের পরামর্শ অনুসারে তাঁকে আরো ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন  কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন। 

তুহিন জানান, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরো কয়েকবার করোনা টেস্ট করেছেন। প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল  থেকে ছাড় দিয়েছেন। 

করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও গত ১৭ জুন সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে থাকাকালীন যাঁরা খোঁজখবর নিয়েছেন বাণিজ্যমন্ত্রী তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।


     এই বিভাগের আরো খবর