ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে জেলিমিশ্রিত চিংড়ি ও জাটকা জব্দ


রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে জেলিমিশ্রিত চিংড়ি ও জাটকা জব্দ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার থেকে এক মণ জেলিমিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। এসময় ৩০ কেজি জাটকা ইলিশও উদ্ধার করা হয়েছে। (১৮ জানুয়ারি) সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে চিংড়ি ও জাটকা জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। চিংড়ি বিক্রেতাকে ৩০ হাজার টাকা,এবং জাটকা বিক্রেতা দুইজনকে আট হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ। এসময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফসহ মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, চিংড়ির ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রি করছিলেন এক ব্যবসায়ী।ভ্রম্যমান আদালতের অভিযানে ধরা পড়লে ওই ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করেন। এজন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চিংড়িগুলো পুড়িয়ে ফেলা হয়। আর জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর