শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রাম থেকে রতন মিয়া (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী হরিতলা গ্রামের একটি স্থানে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
